শেরপুর     শনিবার, ২৫ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীন রুপা বেগমের মুখে হাসি

ছবি: প্রতিনিধি

আবাসন মানুষের অন্যতম মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার এক গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে একটি নিরাপদ ও বসবাসযোগ্য ঘর।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের উদ্যোগে ও সার্বিক দিকনির্দেশনায় নালিতাবাড়ী উপজেলার লক্ষীকুড়া গ্রামের পোড়াগাঁও ইউনিয়নের বাসিন্দা স্বামীহারা রুপা বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করে ২৪ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে গৃহহীন অবস্থায় থাকা একটি অসহায় পরিবার নিরাপদ আবাসনের পাশাপাশি নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসন ভবিষ্যতেও গৃহহীন ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৫ জুলাই ২০২৬

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীন রুপা বেগমের মুখে হাসি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

আবাসন মানুষের অন্যতম মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার এক গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে একটি নিরাপদ ও বসবাসযোগ্য ঘর।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের উদ্যোগে ও সার্বিক দিকনির্দেশনায় নালিতাবাড়ী উপজেলার লক্ষীকুড়া গ্রামের পোড়াগাঁও ইউনিয়নের বাসিন্দা স্বামীহারা রুপা বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করে ২৪ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে গৃহহীন অবস্থায় থাকা একটি অসহায় পরিবার নিরাপদ আবাসনের পাশাপাশি নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসন ভবিষ্যতেও গৃহহীন ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত