শেরপুর     বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

মাদারগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি : প্রতিনিধি

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় গরীর দুস্থ মানুষদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছ। বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকালে মাদারগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। 

মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন,পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মেলেটারি সহ আরো অনেকে। 

এ সময় আয়োজক জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা সবার আগে বাংলাদেশ এই স্লোগানে প্রান্তিক পর্যায়ে গ্রামের অসহায় দুস্থ মানুষদের ফ্রি চিকিৎসা দেওয়ার লক্ষে সকাল ১১টা থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। মূলত এই চিকিৎসা  সেবা দেওয়ার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহবান জানান তারা। 

একটানা বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হবে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দিন ব্যাপী চক্ষু,মেডিসিন ও গাইনি রোগীদের  স্বাস্থ্য সেবা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মাদারগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় গরীর দুস্থ মানুষদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছ। বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকালে মাদারগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। 

মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন,পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মেলেটারি সহ আরো অনেকে। 

এ সময় আয়োজক জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা সবার আগে বাংলাদেশ এই স্লোগানে প্রান্তিক পর্যায়ে গ্রামের অসহায় দুস্থ মানুষদের ফ্রি চিকিৎসা দেওয়ার লক্ষে সকাল ১১টা থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। মূলত এই চিকিৎসা  সেবা দেওয়ার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহবান জানান তারা। 

একটানা বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হবে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দিন ব্যাপী চক্ষু,মেডিসিন ও গাইনি রোগীদের  স্বাস্থ্য সেবা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত