শেরপুর     শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে ব্রিজ উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র ময়মনসিংহ অঞ্চল পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের অধীনে জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সন্নাসীভিটা এলাকায় নির্মিত ব্রিজটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উদ্বোধন করা হয়।

এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল আশরাফ, উপজেলা প্রকৌশলী মো. শরাফ উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এমপি ফাহিম চৌধুরী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এদিকে, পশ্চিম সন্নাসীভিটা এলাকায় এই ব্রিজটি নির্মাণের ফলে দক্ষিণ সন্নাসীভিটাসহ কয়েক এলাকার মানুষের যাতায়াতে দুর্ভোগ কমবে।

এছাড়াও উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের বন্যা দেখা দিলে নদী উপচে বা বাঁধ ভেঙে প্লাবিত বন্যার পানি সহজেই এ ব্রিজরে নিচ দিয়ে দ্রুত চলে যাবে। এতে এলাকাটি বন্যার কবল থেকে অনেকটা রেহাই পাবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নালিতাবাড়ীতে ব্রিজ উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র ময়মনসিংহ অঞ্চল পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের অধীনে জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সন্নাসীভিটা এলাকায় নির্মিত ব্রিজটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উদ্বোধন করা হয়।

এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল আশরাফ, উপজেলা প্রকৌশলী মো. শরাফ উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এমপি ফাহিম চৌধুরী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এদিকে, পশ্চিম সন্নাসীভিটা এলাকায় এই ব্রিজটি নির্মাণের ফলে দক্ষিণ সন্নাসীভিটাসহ কয়েক এলাকার মানুষের যাতায়াতে দুর্ভোগ কমবে।

এছাড়াও উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের বন্যা দেখা দিলে নদী উপচে বা বাঁধ ভেঙে প্লাবিত বন্যার পানি সহজেই এ ব্রিজরে নিচ দিয়ে দ্রুত চলে যাবে। এতে এলাকাটি বন্যার কবল থেকে অনেকটা রেহাই পাবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত