শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহবুব হাসান ও সবুজ মিয়ার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার তারাগড় এলাকার শহীদ মাহবুব ও শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের সবুজের পরিবারের সদস্যদের হাতে এই উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন। পরে তারা জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনাসহ শহীদ মাহবুব ও সবুরেজ কবর জিয়ারত করেন।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাসান আল আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম ফয়সাল, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল, সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনসহ সদর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন