শেরপুর     বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

পল্টন ট্রাজেডি দিবসে নকলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলায় ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নকলা উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারের জোড়া ব্রিজপাড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মো. হাসিবুর রহমান হাসিব এবং উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা গোলাম সারোয়ার।

এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমির মুফতি খাদিমুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা শাহজাহান, জামায়াতের পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর নৃশংস নির্যাতন চালান এবং কয়েকজনকে হত্যা করেন। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পল্টন ট্রাজেডি দিবসে নকলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরের নকলায় ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নকলা উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারের জোড়া ব্রিজপাড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মো. হাসিবুর রহমান হাসিব এবং উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা গোলাম সারোয়ার।

এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমির মুফতি খাদিমুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা শাহজাহান, জামায়াতের পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর নৃশংস নির্যাতন চালান এবং কয়েকজনকে হত্যা করেন। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত