শেরপুর     রোববার, ০১ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শেরপুরের কৃতি সন্তান রাবি অধ্যাপক ড. হাবীবুর রহমান

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।

তিনি শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘরাকান্দি ইউনিয়নের বেতমারি মণ্ডলবাড়ির কৃতি সন্তান। তিনি একই উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মতিউর রহমানের ছেলে। 

গেল সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সহকারী সচিব সুলতান আহমদ সাক্ষরিত উক্ত নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি উপাচার্য পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০১ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শেরপুরের কৃতি সন্তান রাবি অধ্যাপক ড. হাবীবুর রহমান

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।

তিনি শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘরাকান্দি ইউনিয়নের বেতমারি মণ্ডলবাড়ির কৃতি সন্তান। তিনি একই উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মতিউর রহমানের ছেলে। 

গেল সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সহকারী সচিব সুলতান আহমদ সাক্ষরিত উক্ত নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি উপাচার্য পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত