জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সোহানুর রহমান সানি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোকাদ্দেসুর রহমান লিমনকে মনোনীত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মো. আনিসুর রহমানসহ অন্যান্য উপদেষ্টা আংশিক কমিটির অনুমোদন দেন। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শাহরিয়ার আরিফ রাকিবকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নকিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হয়েছেন লিহাত হাসান।
নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান সানি বলেন, ‘নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
তিনি আরও বলেন, ‘এই পদ আমার কাছে শুধু সম্মানের নয়, একটি বড় দায়িত্বেরও। শেরপুরের শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন