শেরপুর     রোববার, ০২ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরের সূর্যদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছবি: প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২ আগস্ট রবিবার সকালে তিনি বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন।

তিনি শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক নয় বলে প্রত্যক্ষ করেন এবং এ সমস্যা নিরসনে শিক্ষকদের নিয়মিত হোম ভিজিটের নির্দেশনা প্রদান করেন। একইসাথে উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠনের দক্ষতা যাচাই করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন।

পরে বিদ্যালয়ের প্রবেশমুখে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে কালভার্ট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০২ আগস্ট ২০২৬

শেরপুরের সূর্যদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২ আগস্ট রবিবার সকালে তিনি বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন।

তিনি শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক নয় বলে প্রত্যক্ষ করেন এবং এ সমস্যা নিরসনে শিক্ষকদের নিয়মিত হোম ভিজিটের নির্দেশনা প্রদান করেন। একইসাথে উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠনের দক্ষতা যাচাই করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন।

পরে বিদ্যালয়ের প্রবেশমুখে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে কালভার্ট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত