শেরপুর     শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেফতার

ছবি : প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার লছমনপুর গুদারাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং পরিমাপের ডিজিটাল স্কেল জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের সর্বমোট আনুমানিক মূল্য ৪ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, শেরপুর সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামের কেরামত মিয়ার ছেলে মোঃ সিদ্দিক মিয়া (২৬) এবং পূর্ব শেরী এলাকার মোঃ হাতেন আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩২)।

পুলিশ জানায়, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের নির্দেশে এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার তত্ত্বাবধানে লছমনপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই আরিফ আহমেদ, এএসআই উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, এএসআই শফিকুল ইসলাম-১ এবং কনস্টেবল গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

শেরপুর সদর উপজেলার লছমনপুর গুদারাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং পরিমাপের ডিজিটাল স্কেল জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের সর্বমোট আনুমানিক মূল্য ৪ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, শেরপুর সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামের কেরামত মিয়ার ছেলে মোঃ সিদ্দিক মিয়া (২৬) এবং পূর্ব শেরী এলাকার মোঃ হাতেন আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩২)।

পুলিশ জানায়, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের নির্দেশে এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার তত্ত্বাবধানে লছমনপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই আরিফ আহমেদ, এএসআই উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, এএসআই শফিকুল ইসলাম-১ এবং কনস্টেবল গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত