শেরপুর     সোমবার, ০২ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ফলিত পুষ্টি বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়টির নবম ও দশম শ্রেণির ১১০ জন শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংশ)’-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বারটান নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টি, ফলিত পুষ্টি, খাবারের বিভিন্ন উপাদান, পুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবার এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ১১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুটি করে ফলের চারা, একটি পুষ্টি প্লেট, খাতা ও কলম দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ফলিত পুষ্টি বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়টির নবম ও দশম শ্রেণির ১১০ জন শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংশ)’-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বারটান নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টি, ফলিত পুষ্টি, খাবারের বিভিন্ন উপাদান, পুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবার এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ১১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুটি করে ফলের চারা, একটি পুষ্টি প্লেট, খাতা ও কলম দেওয়া হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত