শেরপুর     সোমবার, ০২ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি পালন

ছবি : প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বকশীগঞ্জ মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মারুফ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি উজ্জ্বল সরকার, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহমেদ সায়েম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি শিশির আহমেদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বকশীগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রতিনিধি মো. রামু মিয়া, সাংবাদিক হারুন অর রশিদ, তাহের শেখ, নিয়াজ মোরশেদ, সুমন, ছানোয়ার, মুনাহার ও খোরশেদসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অনিয়ম, অসংগতি ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। তাই সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, পাঠকের আস্থা অর্জনই একটি সংবাদপত্রের অন্যতম বড় শক্তি। সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ভবিষ্যতেও গণমানুষের কথা তুলে ধরবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি পালন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বকশীগঞ্জ মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মারুফ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি উজ্জ্বল সরকার, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহমেদ সায়েম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি শিশির আহমেদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বকশীগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রতিনিধি মো. রামু মিয়া, সাংবাদিক হারুন অর রশিদ, তাহের শেখ, নিয়াজ মোরশেদ, সুমন, ছানোয়ার, মুনাহার ও খোরশেদসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অনিয়ম, অসংগতি ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। তাই সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, পাঠকের আস্থা অর্জনই একটি সংবাদপত্রের অন্যতম বড় শক্তি। সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ভবিষ্যতেও গণমানুষের কথা তুলে ধরবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত