শেরপুর     মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত



নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত
ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে “আদিবাসী ধাত্রীদের সম্মান- জীবন ও সুস্থতার সুরক্ষা” এই মূলসুরের উপর ভিত্তি করে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।


উপজেলার সীমান্তবর্তী ১নং পোড়াগাঁও ইউনিয়নের খ্রিষ্টান অধ্যুষিত বারমারী সেন্ট লিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার (৯ আগস্ট) আয়োজিত এই দিবসের কর্মসূচীর অংশ হিসেবে শোভাযাত্রা, আলোচনা সভা ও আদিবাসী নৃত্য এবং গান পরিবেশন করা হয়।

রেভারেন্ট ফাদার নোবেল পাথাং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন- কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কর্মসূচী ব্যবস্থাপক মি. দুলেন আরেং। বিশেষ অতিথি হিসেবে ট্রাইবাল ওয়েলফেয়ার এসাসিয়েশন (টিডব্লিউএ) এর চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেক, কার্ডিনাল পেরেরা, ব্রিলিয়ান্ট চিরান, সিস্টার আগনেস বক্তব্য রাখেন। এসব কর্মসূচীতে গারো, হাজং, কোচ, হদি, ডালু, এবং বর্মন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও পৃথকভাবে জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাতেও এই বিশ্ব আদিবাসী দিবসটি যথাযযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ীতে “আদিবাসী ধাত্রীদের সম্মান- জীবন ও সুস্থতার সুরক্ষা” এই মূলসুরের উপর ভিত্তি করে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।


উপজেলার সীমান্তবর্তী ১নং পোড়াগাঁও ইউনিয়নের খ্রিষ্টান অধ্যুষিত বারমারী সেন্ট লিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার (৯ আগস্ট) আয়োজিত এই দিবসের কর্মসূচীর অংশ হিসেবে শোভাযাত্রা, আলোচনা সভা ও আদিবাসী নৃত্য এবং গান পরিবেশন করা হয়।

রেভারেন্ট ফাদার নোবেল পাথাং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন- কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কর্মসূচী ব্যবস্থাপক মি. দুলেন আরেং। বিশেষ অতিথি হিসেবে ট্রাইবাল ওয়েলফেয়ার এসাসিয়েশন (টিডব্লিউএ) এর চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেক, কার্ডিনাল পেরেরা, ব্রিলিয়ান্ট চিরান, সিস্টার আগনেস বক্তব্য রাখেন। এসব কর্মসূচীতে গারো, হাজং, কোচ, হদি, ডালু, এবং বর্মন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও পৃথকভাবে জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাতেও এই বিশ্ব আদিবাসী দিবসটি যথাযযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।


 ‍SherpurTimes24


কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত