শেরপুর     মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীর কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছবি: প্রতিনিধি

প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ১১ আগস্ট মঙ্গলবার নিয়মিত তদারকির অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক বলে প্রত্যক্ষ করেন। উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠনের দক্ষতা যাচাই করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। একইসঙ্গে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন। শিক্ষার্থীদের মধ্যে যাদের স্কুল ইউনিফর্ম নেই তাদেরকে ইউনিফর্ম সরবরাহ করার জন্য শ্রীবরদীর ইউএনও কে নির্দেশনা দেওয়া হয়। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি। 

শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শ্রীবরদীর কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ১১ আগস্ট মঙ্গলবার নিয়মিত তদারকির অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক বলে প্রত্যক্ষ করেন। উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠনের দক্ষতা যাচাই করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। একইসঙ্গে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন। শিক্ষার্থীদের মধ্যে যাদের স্কুল ইউনিফর্ম নেই তাদেরকে ইউনিফর্ম সরবরাহ করার জন্য শ্রীবরদীর ইউএনও কে নির্দেশনা দেওয়া হয়। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি। 

শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত