শেরপুর     শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহে রাব্বী হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্য দিবালোকে কম্পিউটারের দোকানে ঢুকে মো: রাব্বী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আব্দুল খালেককে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। হত্যাকাণ্ডের মাত্র ৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল।

সকালে র‍্যাব-১৪-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল খালেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রাথমিকতদন্তে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকানে ঢুকে রাব্বীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে রাব্বী দোকানের ভেতরে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে ঢুকে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় রাব্বীকে বাঁচাতে এগিয়ে আসা তার ভাই রিয়াদকেও কুপিয়ে আহত করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত রাব্বী মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি পড়াশোনার পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ একটি স্থানের সামনে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কোতোয়ালী মডেল থানার পুলিশ এর আগে জানিয়েছিল, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সাথে দীর্ঘদিনের বিরোধের বিষয়টিও তদন্তে এসেছে। তবে র‍্যাবের প্রাথমিকতদন্তে পূর্বশত্রুতার বিষয়টি উঠে এসেছে।

র‌্যাব ১৪ এর কোম্পানী কমান্ডার অতি‌রিক্ত পু‌লিশ সুপার সামসুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মাত্র ৮ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার হওয়ায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে আশাবাদ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ময়মনসিংহে রাব্বী হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত