শেরপুর     শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিক জব্দ

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিক জব্দ
ছবি: প্রতিনিধি

শেরপুরের  শ্রীবরদী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অবৈধভাবে প্রবেশ করা   ভারতীয়  কসমেটিক  জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৪ আগস্ট) ভোর রাতে ৩৯ বিজিবি’র অভিযানে  শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মেঘাদল এলাকায়  ভারতীয় বিভিন্ন ধরনের কসমোটিকস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৩৯ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে ওই অভিযানে চোরাচালানের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

এই বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন কর্নেল নুরুল আজিম বাইজিদ  জানান, সীমান্ত দিয়ে মাদক, যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা নিরাপদ রাখা ও যেকোনো অবৈধ তৎপরতা রুখে দিতে বিজিবির দিনরাত ২৪ ঘণ্টার  কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিক জব্দ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের  শ্রীবরদী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অবৈধভাবে প্রবেশ করা   ভারতীয়  কসমেটিক  জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৪ আগস্ট) ভোর রাতে ৩৯ বিজিবি’র অভিযানে  শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মেঘাদল এলাকায়  ভারতীয় বিভিন্ন ধরনের কসমোটিকস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৩৯ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে ওই অভিযানে চোরাচালানের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

এই বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন কর্নেল নুরুল আজিম বাইজিদ  জানান, সীমান্ত দিয়ে মাদক, যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা নিরাপদ রাখা ও যেকোনো অবৈধ তৎপরতা রুখে দিতে বিজিবির দিনরাত ২৪ ঘণ্টার  কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত