শেরপুর     রোববার, ১৬ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

জামালপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ছবি : প্রতিনিধি

রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ১৬ ই আগস্ট সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর জামালপুরের আয়োজনে শহরের ভোকেশনাল মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, কৃষি সম্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরিফ খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আ ন ম আশরাফুল কবির,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সিরাজুস সালেহীন সহ আরো অনেকে।

এ সময় বক্তারা দেশকে স্বনির্ভর করতে রুপালি মৎস্য চাষের উপর জোর দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জলবায়ুর মৎস্য উৎপাদন করে দেশের আমিষের চাহিদা মিটানোর পাশাপাশি মৎস্য রপ্তানি করে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য আহ্বান জানান। 

পরে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১৬ আগস্ট ২০২৬

জামালপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ১৬ ই আগস্ট সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর জামালপুরের আয়োজনে শহরের ভোকেশনাল মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, কৃষি সম্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরিফ খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আ ন ম আশরাফুল কবির,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সিরাজুস সালেহীন সহ আরো অনেকে।

এ সময় বক্তারা দেশকে স্বনির্ভর করতে রুপালি মৎস্য চাষের উপর জোর দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জলবায়ুর মৎস্য উৎপাদন করে দেশের আমিষের চাহিদা মিটানোর পাশাপাশি মৎস্য রপ্তানি করে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য আহ্বান জানান। 

পরে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত