শেরপুর     মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ

সংগৃহিত ছবি

আদালতের নির্দেশে কিছুটা স্বস্তিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশ, শীঘ্রই জেল থেকে তাঁকে বেসরকারি হাসপাতালে পাঠাতে হবে।  তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ইমরানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) এবং তার পরিবার দীর্ঘ দিন ধরে দাবি তুলেছিল, জেলে ইমরানের শরীর ক্রমাগত খারাপ হচ্ছে। দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। 

আদিয়ালা জেলের সাম্প্রতিক একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পরে ইমরানের শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয় তার পরিবার।

পিটিআইয়ের মুখপাত্র নইম হায়দর পানজুথা জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইমরানকে শিফা হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই তার চিকিৎসা চলবে। সপ্তাহে একবার পরিবারের সঙ্গে ইমরানের সাক্ষাতের ব্যবস্থাও করে দিতে হবে।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে।

সেই দলে থাকবেন সাবেক পাক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোন উজমা খান, যিনি নিজেও একজন চিকিৎসক। 

তবে ইমরানের মেডিক্যাল রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না, রাজনীতির স্বার্থে ব্যবহার করা যাবে না— তা-ও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।

২০২৩ সালের অগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান। তোষাখানা দুর্নীতি-সহ একাধিক মামলায় সাজা হয়েছে তার। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন তিনি।

তবে ইমরান খানের দাবি করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাকে জেলে পাঠানো হয়েছে। গত বছর ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তার দুই পুত্রও। 

এবার সুপ্রিম কোর্ট তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিল। সেই নির্দেশকে স্বাগত জানিয়েছে পিটিআই।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত