শেরপুর     বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

কলকাতার আগুনে নিহত পাঁচজনের মরদেহ দ্রুত দেশে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংগৃহিত ছবি

কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের কেউ মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ বহন করতে সক্ষম না হলে সরকার সেই ব্যয় বহন করবে।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন কুষ্টিয়ার এবং একজন ঢাকার সাভারের বাসিন্দা। তারা হলেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত, মো. আকরাম আলী এবং ঢাকার সাভারের আহমেদ বাবু।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

স্থানীয় কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে শনাক্ত করেছে স্থানীয় পুলিশ।

নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে উপহাইকমিশন। পাশাপাশি আহত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন উপহাইকমিশনের কর্মকর্তারা।

বাংলাদেশি নাগরিকদের সহায়তার জন্য কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইনও চালু করেছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কলকাতার আগুনে নিহত পাঁচজনের মরদেহ দ্রুত দেশে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত