শেরপুর     মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

মেলান্দহে বিএনপি নেতাকর্মী ও সুধীজনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন

ছবি : প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগমাধ্যমের স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর অপতথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছে দুরমুঠ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সূধীজনরা। 

সোমবার (২৪ আগষ্ট) সকালে দুরমুঠ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল, শামছুল হক ও শহীদুল্লাহ।

বক্তারা অভিযোগ করেন, ‘জামালপুর হালচাল’ নামের ফেসবুক আইডি থেকে ইউনিয়নের সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা এবং ইমাম-মোয়াজ্জিনদের নিয়ে কটূক্তি ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এমনকি এআই প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সেই সাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এতে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং পারস্পরিক বিরোধ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু ও তাঁর ছেলে সৈয়দ সাফায়েত জামান অনিতকে নিয়েও অপপ্রচারের অভিযোগ তোলা হয়।

অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনার দাবি জানান বক্তারা। 

সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় সুধীজন ও জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেলান্দহে বিএনপি নেতাকর্মী ও সুধীজনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগমাধ্যমের স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর অপতথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছে দুরমুঠ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সূধীজনরা। 

সোমবার (২৪ আগষ্ট) সকালে দুরমুঠ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল, শামছুল হক ও শহীদুল্লাহ।

বক্তারা অভিযোগ করেন, ‘জামালপুর হালচাল’ নামের ফেসবুক আইডি থেকে ইউনিয়নের সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা এবং ইমাম-মোয়াজ্জিনদের নিয়ে কটূক্তি ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এমনকি এআই প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সেই সাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এতে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং পারস্পরিক বিরোধ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু ও তাঁর ছেলে সৈয়দ সাফায়েত জামান অনিতকে নিয়েও অপপ্রচারের অভিযোগ তোলা হয়।

অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনার দাবি জানান বক্তারা। 

সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় সুধীজন ও জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত