শেরপুর     মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ৪ ফার্মেসির জরিমানা ও এক মাদক সেবকের কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলায় পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে চারটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব দণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলার কায়দা গোরস্থান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অপরাধে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া নকলা পৌরসভার হাসপাতাল মোড় ও নকলা উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের অপরাধে চারটি ফার্মেসির বিরুদ্ধে চারটি মামলা করা হয়। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী তাদের মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শেরপুরে ৪ ফার্মেসির জরিমানা ও এক মাদক সেবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের নকলায় পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে চারটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব দণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলার কায়দা গোরস্থান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অপরাধে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া নকলা পৌরসভার হাসপাতাল মোড় ও নকলা উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের অপরাধে চারটি ফার্মেসির বিরুদ্ধে চারটি মামলা করা হয়। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী তাদের মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত