‘সবুজে সাজাই বাংলাদেশ' এমন শ্লোগানে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ) বেলা ২টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. সেকান্দর আলী, বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হাসমত আলী, শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, সমন্বয়ক হাকিম বাবুল, উপদেষ্টা শহীদুজ্জামান শহীদ, আদিবাসী নেত্রী কেয়া নকরেক প্রমুখ। এদিন স্কুল ও কলেজ প্রাঙ্গনে ২০টি গাছের চারা রোপন সহ শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ, ঔষধি সহ আড়াই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরনের আগে গাছ রোপন, পরিচর্যা ও গাছের সঠিক যতœ নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক হাকিম বাবুল জানান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই’র সহায়তায় প্রতিবছরের মতো এবারও ‘সবুজে সাজাই বাংলাদেশ' শ্লোগানে সারা দেশব্যাপী বৃক্ষরোপন অভিযান ও গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব। সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তি ও সুহৃদদের সহযোগিতায় জেলায় এবার ২৬ হাজার বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন