শেরপুর     বুধবার, ২৬ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

VDF শেরপুর জেলা শাখার সভাপতি বাবু, সম্পাদক ফাহিম

ছবি: প্রতিনিধি

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF), শেরপুর জেলার আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফ উদ্দিন বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফাহিম বিন সিদ্দিক।

গত ২৪ আগস্ট অনলাইনের মাধ্যমে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF)-এর জেলা নির্বাহী কমিটির নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম।

নতুন কমিটিতে সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) মোঃ শাহরিয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাহার জুথী এবং কোষাধ্যক্ষ মেহের আফরোজ জুঁই।

নবনির্বাচিত সভাপতি শরিফ উদ্দিন বাবু বলেন, আগামী দুই বছর দায়িত্ব পালনের জন্য যারা আমার ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ, সবার ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম, শেরপুর জেলার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই একসঙ্গে মানবিক ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংগঠনের নেতারা জানান, নতুন নেতৃত্বের হাত ধরে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF), শেরপুর জেলার কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটির স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

VDF শেরপুর জেলা শাখার সভাপতি বাবু, সম্পাদক ফাহিম

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত