পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শেরপুর সরকারি কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) জোহরের নামাজের পর কলেজ মসজিদে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সফিউল্লাহ। মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল গফুর।
মোনাজাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। পাশাপাশি দেশ, জাতি, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন