শেরপুরের নকলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াহিয়া নকলবী ভূট্টোর নেতৃত্বে এবং আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবী (সা.) এর গুরুত্ব ও তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা এবং শান্তি-সম্প্রীতির পথ নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন