শেরপুর     মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

ছবি : প্রতিনিধি

নজরুল বর্ষ উপলক্ষে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা” এর অংশ হিসেবে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা বেলা ১২ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন‌ জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি‌ কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মাহবুবুল আলম রকিব জিপি, আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন।

উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং আবৃত্তি শিল্পী শ্যামলী মালাকার।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

নজরুল বর্ষ উপলক্ষে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা” এর অংশ হিসেবে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা বেলা ১২ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন‌ জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি‌ কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মাহবুবুল আলম রকিব জিপি, আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন।

উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং আবৃত্তি শিল্পী শ্যামলী মালাকার।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত