শেরপুর     সোমবার, ৩১ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার

ছবি : প্রতিনিধি

শেরপুরে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে 'ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩' এর আলোকে শুল্ক সহায়তা বিষয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সদস্য মো. আব্দুল গফুর (যুগ্ম সচিব)।

শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি  মো. আরিফ হোসেন। সেমিনারে আলোচক ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য প্রতিবিধান বিভাগের উপ প্রধান‌ মো. আব্দুল লতিফ, উপ প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সফিকুল ইসলাম ও যুগ্ম প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি‌ কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, চেম্বার পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশিদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম,  গোপাল চন্দ্র সাহা প্রমুখ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে 'ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩' এর আলোকে শুল্ক সহায়তা বিষয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সদস্য মো. আব্দুল গফুর (যুগ্ম সচিব)।

শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি  মো. আরিফ হোসেন। সেমিনারে আলোচক ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য প্রতিবিধান বিভাগের উপ প্রধান‌ মো. আব্দুল লতিফ, উপ প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সফিকুল ইসলাম ও যুগ্ম প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি‌ কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, চেম্বার পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশিদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম,  গোপাল চন্দ্র সাহা প্রমুখ।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত