শেরপুর     মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

দুই প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি যাবেন তারেক রহমান: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুই প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি যাবেন তারেক রহমান: প্রতিমন্ত্রী
সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে সফরের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে হুমায়ুন কবির এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ৫ আগস্ট দিল্লিতে ঘটে যাওয়া একটি ঘটনায় বাংলাদেশের মানুষ আহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বিষয়টি উত্থাপন করেছে। আলোচনার মাধ্যমে সফরের সময় নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, গত আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই মাসে তিনি ভারত সফর করেননি। ভারত সরকারের পক্ষ থেকে সফরের বিষয়ে আগ্রহ দেখানো হয়েছিল এবং দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছিল।

আগস্টে নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিল। পরে দিল্লি পুলিশের বাধার কারণে সেমিনারটি বাতিল করা হয়। এ ঘটনায় বাংলাদেশের মানুষের অনুভূতি আহত হয়েছে বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বিষয়টি ভারতের কাছে উত্থাপন করেছে।

এদিকে, নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে বাংলাদেশ। গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর তাঁর এক্স পোস্টে এ তথ্য জানান।

উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কোনো ধরনের চাপের কারণে নয়, দেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশকে এ অঞ্চলের এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দুই প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি যাবেন তারেক রহমান: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত