জামালপুর জেলা প্রশাসনের সাথে টানা দুই ঘন্টা বৈঠকের পর জেলা প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ৯ঘন্টা পরে বাস ধর্ম ঘট প্রত্যাহার করে নিয়েছে জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। ইতিমধ্যে জামালপুর থেকে সারাদেশের সাথে বাস চলাচল শুরু হয়েছে।
গেল ৩১ আগস্ট রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সাথে ব্যাটারি চালিত অটো রিক্সার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয় এ সময় আহত হয় অন্তত ১৬ জন। এছাড়াও জামালপুর- -ময়মনসিংহ-ঢাকা রুটে রাজিব পরিবহনের বেপরােয়া গাড়ি চালানোর ফলে প্রায় সময়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। এতে করে প্রায় সময় হতে হতে ঘটনাও ঘটছে। বারবার প্রশাসনকে অভিযোগ করেও এর কোন প্রতিকার না পেয়ে বুধবার বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় রাজিব পরিবহনের রোড পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে বাস দুটিতে ভাঙচুর করা হয়।
ঘটনার পর ওই সড়কে রাজিব পরিবহনের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জামালপুর বাস পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন জামালপুর থেকে ঢাকা সহ সারাদেশে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এতে করে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন।
এ ব্যাপারে জামালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, জেলা প্রশাসন কে ১১টি দাবি বাস মিনিবাস মালিকদের পক্ষ উপস্থাপন করা হয়েছে।
পরে দুপুরে জেলা প্রশাসনের সাথে ১১ দফা দাবি বিষয়ে মতবিনিময় করে জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি। পরে অতিরিক্ত জ্বালা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি।পরে বিকাল ৩ টায় বর্তমানে জামালপুরের সাথে ৬৪ জেলার বাস চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন