পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে মানবতা দারিদ্র্য ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শেরপুর সদর উপজেলার পালপাড়া আনন্দপাঠ স্কুলে এ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্টরা বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানবতা দারিদ্র্য ফাউন্ডেশনের সভাপতি মো. শাহীন আলম, সহ-সভাপতি সুমন মিয়া, আনন্দপাঠ স্কুলের প্রধান শিক্ষক নাঈম ইসলাম, মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আজিজুল হক, আয়নাল হকসহ মানবতা দারিদ্র্য ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানবতা দারিদ্র্য ফাউন্ডেশনের সভাপতি মো. শাহীন আলম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”
সহ-সভাপতি সুমন মিয়া বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণে তাদের উৎসাহিত করা হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন