শেরপুর     রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ

ছবি: প্রতিনিধি

জামালপুর শহরের সরদারপাড়া এলাকায়  স্কুলের চলাচলের রাস্তায় বৈধ জমিতে ও রাস্তার উপর জোরপূর্বক ইটের দেওয়াল নির্মাণ করার অভিযোগে উঠেছে। এ নিয়ে জমির মালিক জামালপুর সদর থানায় সাধারণ ডাইরি করা করেছে। সদর থানার সাধারণ  ডায়েরি বিবরণী জানা যায়,সরদারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের বড় জামাতা  মোঃ শহিদুল হাসান ভূঁইয়ার সাথে তারই শ্যালক  রেজাউল করিম রব্বানী জোরপূর্বক ১৮ বছর পূর্বে  রেজিষ্ট্রি করা রাস্তার জন্য ৩ শতাংশ  জমিতে অবৈধ ভাবে ইটের দেয়াল নির্মাণ করে স্কুলের ছাত্রছাত্রীদের চলাচলের জন্য যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । যা  জামালপুর শহরের সিংহজানি মৌজায় সি এস নং ১৫৪৯,আরও আর নং ১১৩৩, বিআরএস খতিয়ান ৫৩৬ ও ৩৪ ৯২ দাগের মোঃ শহিদুল হাসান  ভূঁইয়ার স্ত্রী মনোয়ারা বেগম পৈতৃক সূত্রে প্রাপ্ত   সম্পত্তির  ভাগের অংশ হিসেবে ২৮ শতাংশ জমি পেয়ে তার ছেলে মাহির ভূইয়া ও সাকিফ ভূঁইয়া  কে ২৮ শতাংশ  জমি  লিখে দেয়।

চলাচলের রাস্তায় অবৈধভাবে ইটের দেয়াল নির্মাণ করার ফলে মোঃ শহিদুল হাসান ভূঁইয়া সহ   আশপাশের মমতাজ জাহান মায়ার ২৯. ৫০ শতাংশ যার মধ্যে ৫শ থেকে ৬শ নতুন কুড়ি স্কুলের ছাত্রছাত্রীরা  লেখাপড়া করে, মশিউর রহমানের ৩৯ শতাংশ ও খালেদা বেগমের ৩.৫০ শতাংশ জমির চলাচলের রাস্তাও বন্ধ হয়ে যায়। গত ২৭ আগস্ট বিকালে  সরদারপাড়া এলাকায় শহিদুল হাসান ভুঁইয়া গংদের বৈধ রেজিষ্ট্রি করা  ৩ শতাংশ জমির রাস্তা তার শ্যালক রেজাউল করিম রব্বানী গংরা জোরপূর্বক জমি দখল করে ইটের দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ ব্যাপারে মোঃ শহিদুল হাসান ভূঁইয়ার বৈধ জমিতে অবৈধভাবে তারই শ্যালক রেজাউল করিম রব্বানী চলাচলের রাস্তায় ইটের দেয়াল নির্মাণে করলে তাতে  শহিদুল হাসান ভূঁইয়া ইটের দেওয়াল নির্মানে  বাধা দিতে গেলে রেজাউল করিম  রব্বানী অকথ্য  ভাষায় গালিগালাজ  রাস্তা বন্ধের কাজে বাধা দিলে তার নানা ধরনের ধামকী সহ প্রাণ নাসের হুমকি দেয়।

এ সময় মৃত মুজিবুর রহমানের ছোট জামাতা ও  মৃত আব্দুস সালাম এর ছেলে রুহুল আমিন তুষার ও আনারুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম এগিয়ে এসে মোঃ শহিদুল  হাসান ভূঁইয়াকে উদ্ধার করে।মৃত মুজিবুর রহমানের ছেলে রেজাউল করিম রব্বানী  অবৈধভাবে জোরপূর্বক রাস্তার জমিতে ইটের দেয়াল নির্মাণ করার কাজে শহিদুল  হাসান ভূঁইয়া ও তার পরিবারকে নানা ধরনের হুমকি ধামকি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে সদর থানার সাধারন ডায়েরিতে অভিযোগ করা হয়।

বর্তমানে মৃত মুজিবুর রহমানের বড় জামাতা মোঃ শহিদুল  হাসান ভূঁইয়ার পরিবারসহ রাস্তায় চলাচলরত অনেকেই মৃত মুজিবুর রহমানের ছেলে রেজাউল করিম রব্বানীর হুমকী ধামকীতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই সাথে রাস্তায় অবৈধভাবে ইটের দেয়াল নির্মাণ করায় নতুন কুড়ি  স্কুলের প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীর চলাচলে অনেকটাই বিঘ্ন  হচ্ছে।  অবৈধভাবে রাস্তায় দেয়াল নির্মাণ থেকে বিরত থেকে চলাচলের জন্য রাস্তায় নির্মাণকৃত দেয়াল ভেঙে দিয়ে সকলের চলাচল  স্বাভাবিক করতে ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে  প্রশাসনের  জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত