শেরপুর     মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুলল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুলল ভারত
সংগৃহিত ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছে নয়া দিল্লি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের, অন্যটি ছিল বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের প্রধানকে প্রথমে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনেও আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ দুটি আমন্ত্রণই আলাদা ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও অংশ নেন।

ভারতের এ বক্তব্য এসেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের পর। গত ১০ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি; বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বক্তব্যে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনের আমন্ত্রণটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দেওয়া হলেও দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটি ছিল আলাদা। ভারত গত ফেব্রুয়ারিতে তারেক রহমানকে এ দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশে এসে তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় তার স্ত্রী ও সন্তানসহ ভারত সফরের আমন্ত্রণসংবলিত একটি চিঠিও তার হাতে তুলে দেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুলল ভারত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত