শেরপুর     শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
সংগৃহিত ছবি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পাওয়ার পর এ কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের মধ্য দিয়ে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়েছে। এ পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালু করা হয়। এর মাধ্যমে ধীরে ধীরে স্থিতিশীল ও নিরাপদভাবে শক্তি উৎপাদনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ ধাপ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

এরপর শুরু হয়েছে পরবর্তী ধাপ ‘বি-২’। এ পর্যায়ে প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপরই শুরু হয় ক্রিটিক্যালিটি পর্যায়।

ক্রিটিক্যালিটি হলো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন শুরু হওয়ার প্রক্রিয়া। এ ধাপের মধ্য দিয়ে পর্যায়ক্রমে স্থিতিশীল ও নিরাপদভাবে শক্তি উৎপাদন বাড়ানো হবে। উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে দেশটির পরমাণু শক্তি সংস্থা রোসাটম এ তথ্য জানিয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত