শেরপুর     শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে অগ্নিকাণ্ডে চার পরিবারের ২০ লাখ টাকার ক্ষতি

ছবি : প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি পরিবারের চারটি বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, মোছা. হাসিনা বেগমের প্রায় ৫ লাখ টাকা, মো. শফিকুল ইসলামের ৮ লাখ টাকা, মো. সমেজ উদ্দিনের ৫ লাখ টাকা এবং মো. মুফাজ্জল মিয়ার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, ভোররাত ৪ টার দিকে আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।অগ্নিকাণ্ডে ওই  চার পরিবারের আনুমানিক ১৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে অগ্নিকাণ্ডে চার পরিবারের ২০ লাখ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি পরিবারের চারটি বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, মোছা. হাসিনা বেগমের প্রায় ৫ লাখ টাকা, মো. শফিকুল ইসলামের ৮ লাখ টাকা, মো. সমেজ উদ্দিনের ৫ লাখ টাকা এবং মো. মুফাজ্জল মিয়ার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, ভোররাত ৪ টার দিকে আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।অগ্নিকাণ্ডে ওই  চার পরিবারের আনুমানিক ১৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত