শেরপুরে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)। সংগঠনটির উদ্যোগে ৭০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শেরপুর শহেরর গৌরীপুর ডপস ক্যাডেট মেসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ডপস ক্যাডেট মেসে অবস্থানরত ৪০ জন এবং মেসের বাইরে থাকা ৩০ জনসহ মোট ৭০ জন শিক্ষার্থীর হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি’র সঞ্চালনায় এবং সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বেnঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রফিক মজিদ ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মান্নান সোহেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যেই ডপস বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আসছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তাঁরা পরামর্শ দেন।
ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি বলেন, ডপসের অনেক শিক্ষার্থী অত্যন্ত অসচ্ছল ও মা-বাবাহীন পরিবারের সন্তান। প্রতিকূলতার মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এমন একজন শিক্ষার্থী রয়েছে, যে অষ্টম শ্রেণিতে থাকতেই মাকে হারানোর পর ডপসের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যায় এবং মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি মানবিক বিভাগ থেকে জেলায় প্রথম স্থান অর্জন করে।।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন