শেরপুরে জেলা ড্রেজিং-ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভায় জেলার নদী ও জলাশয়ে ড্রেজিং কার্যক্রম, ড্রেজড ম্যাটেরিয়ালের যথাযথ ব্যবস্থাপনা, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ড্রেজিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব ব্যবস্থাপনা এবং নিয়মিত মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন