জামালপুরের ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওষুধের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পার্থশী ইউনিয়নের পূর্ব গামারিয়া এলাকার দালালবাড়ি মোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পাহারাদার মো. আঞ্জু মিয়ার ভাষ্য অনুযায়ী, রাজ মেডিকেল নামের একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহযোগিতায় আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকান থেকে প্রায় লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজিব বলেন, ‘আমার দোকানে এক থেকে দুই লাখ টাকার ওষুধ ছিল। এছাড়া মোবাইল লোডের জন্য মোবাইলে প্রায় পাঁচ লাখ টাকা ছিল। আগুনে আমার সব শেষ হয়ে গেছে।’
মনোহারি ব্যবসায়ী ছালাম জানান, তাঁর দোকানে প্রায় তিন থেকে চার লাখ টাকার মালামাল ছিল। আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে।
আরেক ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, ‘রাত ১০টার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ১২টা থেকে ১টার দিকে হইচই শুনে ঘর থেকে বের হয়ে দেখি, বাজারের মোড় থেকে ধোঁয়া উঠছে।’
বাজারের পাহারাদার মো. আঞ্জু মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো রাত ১২টার দিকে কর্মস্থলে আসি। কিছুক্ষণ এদিক-সেদিক ঘোরাঘুরি করার পর রাত ১টার দিকে রাজিবের ওষুধের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। চিৎকার করে লোকজনকে ডাকলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, তদন্ত শেষে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে। তবে আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন