শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার অভিযোগে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী পিডিবি কর্তৃপক্ষ। নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পৌরশহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকন শহরের আড়াইআনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি বিদ্যুত সংযোগ নেন। বিগত ১৪ মাস যাবত প্রিপেইড মিটারে নেওয়া ওই সংযোগের রিচার্জ করছিলেন না তিনি। ফলে বিষয়টি নিয়ে বিদু্যুত কর্তৃপক্ষের সন্দেহ জাগে। একপর্যায়ে ওই সংযোগ পরিদর্শনকালে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়। এ সময় রুকনুজ্জামান বিদ্যুত বিভাগের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বলেও অভিযোগ রয়েছে।
নালিতাবাড়ী বিদ্যুত কর্তৃপক্ষ জানায়, বৈধ সংযোগের সাথেই অভিনব কৌশলে আরও একটি অবৈধ সংযোগ নিয়ে ওই অবৈধ সংযোগ থেকে তিনি বিদ্যুত ব্যবহার করতেন। ফলে বৈধ সংযোগে বিদ্যুত খরচ হতো না বিধায় তিনি রিচার্জ করতেন না।
এদিকে, এই ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে গত রোববার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুত আদালতে মামলা দায়ের করেছেন নালিতাবাড়ী বিদ্যুত কর্তৃপক্ষ। জানতে চেয়ে যুবদল নেতা রুকনুজ্জামান রুকনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন। যুবদলও এ নীতিতে বিশ্বাস করে। কোনো যুবদল নেতার বিরুদ্ধে চোরাই বিদ্যুত সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা হয়ে থাকলে বিষয়টি খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন