শেরপুর     বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত ছবি

অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চালাবে সরকার।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও -এ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরে ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিসেম্বরে কোনো অপশক্তি অপতৎপরতা ঘটাতে পারে সরকার বিশ্বাস করে না।’

এসময় তিনি আরও বলেন, ‘যৌথ বাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়া হয়নি, তবে সমন্বিত একটি অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের।’

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বেতনভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের, নতুন সদরদপ্তরে বাহিনীর সদস্যদের জন্য কেন্দ্রীয়ভাবে ডরমিটরির ব্যবস্থা করা হবে।’

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চালাবে সরকার।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও -এ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরে ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিসেম্বরে কোনো অপশক্তি অপতৎপরতা ঘটাতে পারে সরকার বিশ্বাস করে না।’

এসময় তিনি আরও বলেন, ‘যৌথ বাহিনী গঠনের প্রকাশ্য ঘোষণা দেয়া হয়নি, তবে সমন্বিত একটি অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের।’

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বেতনভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের, নতুন সদরদপ্তরে বাহিনীর সদস্যদের জন্য কেন্দ্রীয়ভাবে ডরমিটরির ব্যবস্থা করা হবে।’

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত