ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”-এই প্রতিপাদ্যকে ধারন করে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ২৪তম বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা, র্যালি ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়। উপজেলা ভেটেরিনারি হাসপাতালের মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে খামারিদের অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ ও তরুণ ব্যবসায়ী মনোয়ার হোসেন শাহাদত। ডা. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খামারিদের পক্ষে বক্তব্য রাখেন পোল্ট্রি শিল্পের প্রতিনিধি জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বিশ্ব ডিম দিবসের গুরুত্ব এবং ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, ডিমকে একপ্রকার পরিপূর্ণ (সুষম) খাদ্য। ডিমে যেসব পুষ্টিগুণ থাকে, তা সাধারণত অন্যান্য খাবারে খুব কমই থাকে। এটি গর্ভবতী মা, শিশু, কিশোর এবং বয়স্কবয়স্কদের জন্যে অতি প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন