শেরপুর     মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে হরিজন পল্লীর নিউ উত্তরা সংঘ মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছবি : প্রতিনিধি

শেরপুর পৌর শহরের হরিজন পল্লীর নিউ উত্তরা সংঘ মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সোমবার (১৯ অক্টোবর) রাতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন হরিজন পল্লীর নিউ উত্তরা সংঘ মন্দিরসহ শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। 

জানাযায়, সোমবার রাতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রথমেই শহরের হরিজন পল্লী এলাকায় নিউ উত্তরা সংঘ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উপলক্ষে হরিজন সম্প্রদায়কে বিশেষ অনুদান প্রদান করেন। পাশাপাশি তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।এরপর শহরের অন্যান্য পূজামন্ডপ পরিদর্শন করেন। এরপর ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আমরা একে অপরের প্রতি সম্মান বজায় রেখে সকল ধর্মীয় আচার পালন করবো। সম্প্রীতি ও সৌহার্দ্যে গড়ে উঠুক নিরাপদ ও শান্তিময় শেরপুর।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শেরপুরে হরিজন পল্লীর নিউ উত্তরা সংঘ মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুর পৌর শহরের হরিজন পল্লীর নিউ উত্তরা সংঘ মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সোমবার (১৯ অক্টোবর) রাতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন হরিজন পল্লীর নিউ উত্তরা সংঘ মন্দিরসহ শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। 

জানাযায়, সোমবার রাতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রথমেই শহরের হরিজন পল্লী এলাকায় নিউ উত্তরা সংঘ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উপলক্ষে হরিজন সম্প্রদায়কে বিশেষ অনুদান প্রদান করেন। পাশাপাশি তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।এরপর শহরের অন্যান্য পূজামন্ডপ পরিদর্শন করেন। এরপর ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আমরা একে অপরের প্রতি সম্মান বজায় রেখে সকল ধর্মীয় আচার পালন করবো। সম্প্রীতি ও সৌহার্দ্যে গড়ে উঠুক নিরাপদ ও শান্তিময় শেরপুর।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত