শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারে মাংসের দোকানে অভিযান চালিয়ে তিনটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সায়েমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সুত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। এ সময় মাংসের দোকানগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ, মাংসের গুণগত মান এবং প্রযোজ্য আইন-বিধি প্রতিপালনের বিষয়গুলো তদারকি করা হয়।
অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী তিনটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানীদের পশু জবাইয়ের আগে প্রাণিসম্পদ কার্যালয় থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা করানো এবং বিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
শেরপুর জেলা প্রশাসন সুত্র জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন