শেরপুর     বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

মেলান্দহ রায়ার বাকাই গ্রামে বাড়ি ঘরে হামলা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে চরবাণীপাকুরিয়া  ইউনিয়নের রায়ের বাকাই গ্রামে মারধর, বাড়িঘরে ভাঙচুরের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে  সংবাদ সম্মেলন করা হয়েছে।  বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুরে চর বানি পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের শিয়ান পাড়া মোড়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ফরহাদ আলী ও তার মা ফিরোজা বেগম। 

এ সময় তিনি অভিযোগ করেন, মেলান্দহ উপজেলার রায়ের বাকাই গ্রামের জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মোঃ এক্সেন আলী, মোহাম্মদ ওয়ারেস, মোঃ রিপন ও মোঃ রিপন আলী সহ আরো কয়েকজন  ভুক্তভোগী  ফরহাদ আলীর বাড়ি ঘরে হামলা ভাঙচুর করা সহ দোকানে এসে ফরহাদ আলীকে মারধর করে। এ ব্যাপারে প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে ফরহাদ আলীর  পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করা সহ তার বাড়িতে রাতের আঁধারে মুখোশ পরে ফরহাদ আলীর  বাড়ি ঘরে হামলা ভাঙচুর  চালায়। 

এ ব্যাপারে জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ফরহাদ আলীর পরিবার সহ এলাকার সচেতন মহল। 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেলান্দহ রায়ার বাকাই গ্রামে বাড়ি ঘরে হামলা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহে চরবাণীপাকুরিয়া  ইউনিয়নের রায়ের বাকাই গ্রামে মারধর, বাড়িঘরে ভাঙচুরের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে  সংবাদ সম্মেলন করা হয়েছে।  বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুরে চর বানি পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের শিয়ান পাড়া মোড়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ফরহাদ আলী ও তার মা ফিরোজা বেগম। 

এ সময় তিনি অভিযোগ করেন, মেলান্দহ উপজেলার রায়ের বাকাই গ্রামের জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মোঃ এক্সেন আলী, মোহাম্মদ ওয়ারেস, মোঃ রিপন ও মোঃ রিপন আলী সহ আরো কয়েকজন  ভুক্তভোগী  ফরহাদ আলীর বাড়ি ঘরে হামলা ভাঙচুর করা সহ দোকানে এসে ফরহাদ আলীকে মারধর করে। এ ব্যাপারে প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে ফরহাদ আলীর  পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করা সহ তার বাড়িতে রাতের আঁধারে মুখোশ পরে ফরহাদ আলীর  বাড়ি ঘরে হামলা ভাঙচুর  চালায়। 

এ ব্যাপারে জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ফরহাদ আলীর পরিবার সহ এলাকার সচেতন মহল। 

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত