শেরপুর     রোববার, ০১ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগ, ৫ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলায় মহাসড়কের ওপর অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগের অভিযোগে পাঁচজনকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চন্দ্রকোনা-নারায়ণখোলা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে এ অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান এবং এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং জননিরাপত্তা হুমকির মুখে ফেলার দায়ে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগ, ৫ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরের নকলায় মহাসড়কের ওপর অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগের অভিযোগে পাঁচজনকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চন্দ্রকোনা-নারায়ণখোলা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে এ অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান এবং এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং জননিরাপত্তা হুমকির মুখে ফেলার দায়ে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত