শেরপুর     মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ছবি : প্রতিনিধি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে সব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে সব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত