শেরপুর     রোববার, ০৮ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকসসহ সিএনজি জব্দ

ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকস একটি  সিএনজি জব্দ করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ি চৌরাস্তা থেকে একটি  সিএনজিভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (০৮ নভেম্বর) সকালে কাকিলাকুড়া সওদাগর বাড়ি চৌরাস্তায় একটি যাত্রীবাহী সিএনজি দিয়ে ভারতীয়  কসমেটিকস বহন করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। এসময় সিএনজি চালক কৌশলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সিএনজিসহ মালামাল থানায় নিয়ে যায়। আটককৃত মালামালের মধ্যে ১৪৪০ টি জনসন বেবি সোপ ও ৭৭৫ টি সেসা হেয়ার অয়েল রয়েছে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩ লক্ষ ৩৬ হাজার ৯ শত ৬০ টাকা।  ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, এনিয়ে থানায় একটি মামলা হয়েছে। 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকসসহ সিএনজি জব্দ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকস একটি  সিএনজি জব্দ করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ি চৌরাস্তা থেকে একটি  সিএনজিভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (০৮ নভেম্বর) সকালে কাকিলাকুড়া সওদাগর বাড়ি চৌরাস্তায় একটি যাত্রীবাহী সিএনজি দিয়ে ভারতীয়  কসমেটিকস বহন করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। এসময় সিএনজি চালক কৌশলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সিএনজিসহ মালামাল থানায় নিয়ে যায়। আটককৃত মালামালের মধ্যে ১৪৪০ টি জনসন বেবি সোপ ও ৭৭৫ টি সেসা হেয়ার অয়েল রয়েছে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩ লক্ষ ৩৬ হাজার ৯ শত ৬০ টাকা।  ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, এনিয়ে থানায় একটি মামলা হয়েছে। 

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত