শেরপুর     সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে কমিউনিটি পুলিশিং আন্তঃজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণী

ছবি : প্রতিনিধি

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, কিশোর গ্যাং প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে প্রথম কমিউনিটি পুলিশিং আন্তঃজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপ, ময়মনসিংহ রেঞ্জের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর রবিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ময়মনসিংহ রেঞ্জ ও শেরপুর জেলা পুলিশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

ওইসময় তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। খেলাধুলার চর্চা তরুণ সমাজকে মাদকাসক্তি, অপরাধপ্রবণতা ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করে। এ ধরনের ক্রীড়া ও জনসম্পৃক্ততামূলক আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নারী বিভাগে জামালপুর জেলা দল চ্যাম্পিয়ন এবং নেত্রকোণা জেলা দল রানার্সআপ হয়। অন্যদিকে পুরুষ বিভাগে শেরপুর জেলা দল চ্যাম্পিয়ন এবং ময়মনসিংহ জেলা দল রানার্সআপ হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেরপুরে কমিউনিটি পুলিশিং আন্তঃজেলা কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণী

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত