শেরপুর     শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

ইরানকে ‘আরও ভয়াবহ’ হামলার হুমকি ইসরায়েলের

সংগৃহিত ছবি

ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে ইসরায়েল ইরানের ওপর ‘আরও ভয়াবহ’ হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

বৃহস্পতিবার নিহত সৈন্যদের পরিবারের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাটজ বলেন, ‘ইরান এখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। এটি তাদের বেছে নেওয়ার সময়, ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সেতু নাকি বিচ্ছিন্নতা ও ধ্বংসের অতল গহ্বর।’

তিনি আরও বলেন, “ইরান যদি ধ্বংসের পথ বেছে নেয়, তবে তারা ‘খুব দ্রুতই টের পাবে’ যে ছয় সপ্তাহব্যাপী যুদ্ধে ইসরায়েল এখন পর্যন্ত যেসব জায়গায় হামলা চালায়নি, সেগুলো এর আগে আক্রান্ত হওয়া জায়গাগুলোর চেয়েও অনেক বেশি স্পর্শকাতর হবে।”

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সিদ্ধান্ত তাদের (ইরান) হাতে এবং এর পরিণামের দায়ভারও তাদেরই নিতে হবে।’ 

এরআগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়েছেন- ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী অবিলম্বে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার পেন্টাগনে মার্কিন সামরিক বাহিনী জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরান একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারে এবং আমরা আশা করি আপনি ইরানের জনগণের জন্য তাই করবেন। কিন্তু ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানির ওপর অবরোধ ও বোমা বর্ষণ করা হবে’।

ইরানের অভ্যন্তরীণ সামরিক গতিবিধি মার্কিন নজরদারির মধ্যে রয়েছে দাবি করে হেগসেথ বলেন, ‘এটি কোনো ন্যায্য লড়াই নয় এবং আপনারা কোন সামরিক সরঞ্জাম স্থানান্তর করছেন ও কোথায় নিয়ে যাচ্ছেন, তা আমরা জানি।’

ইরানি নেতাদের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা তোমাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি। আপনারা আপনাদের বাকি লঞ্চার ও মিসাইলগুলো খুঁড়ে বের করছেন ঠিকই, কিন্তু সেগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করার ক্ষমতা আপনাদের নেই’। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পর একই হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।  তিনি বলেন, চুক্তিতে না পৌঁছালে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর জন্য ইসরায়েলি বাহিনী প্রস্তুত আছে। 

অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানে ইরানের সঙ্গে আরেক দফার বৈঠকের বিষয়ে আলোচনা করছে ওয়াশিংটন। শিগগিরই ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আশাবাদী বলেও জানিয়েছে।

গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় পরবর্তী বৈঠকের বিষয়ে আলোচনার জন্য বুধবার পাকিস্তানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। 

বৃহস্পতিবার ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনায় কিছুটা অগ্রগতি অর্জন করলেও দুই পক্ষের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

ওই কর্মকর্তা আরও বলেন, বুধবার পাকিস্তানি সেনাপ্রধানের তেহরান সফর কিছু ক্ষেত্রে মতভেদ কমাতে কার্যকর ভূমিকা রেখেছে। তবে পরমাণু ইস্যুতে এখনও মৌলিক মতবিরোধ রয়ে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে নতুন আশা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইরানকে ‘আরও ভয়াবহ’ হামলার হুমকি ইসরায়েলের

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত