ফ্লপের জ্বালায় ঝালাপালা অক্ষয় কুমারের প্রাণ। এবার তার সিনেমা কুচিকুচি সেন্সর বোর্ডের কাঁচিতে। খিলাড়ীর মুক্তিপ্রতীক্ষিত ‘ভূত বাংলা’ ছবিতে ৬৩ বার কাটাছেঁড়া করেছে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড।
দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমনিতেই ‘ধুরন্ধুর ২’-এর দাপটে হাঁটু কাপাকাপি দশা ছিল ছবিটির। নির্ধারিত তারিখে মুক্তি দেওয়ার সাহস পায়নি কর্তৃপক্ষ। কিন্তু ১০ এপ্রিলের পরিবর্তে ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসতে যেই না প্রস্তুত তখন ব্যবচ্ছেদ হতে হলো সেন্সর বোর্ডে।
অশালীন সংলাপ, নারীদের অপমানসহ বিভিন্ন অভিযোগে ‘ভূত বাংলা’কে বহুবার ছাঁটতে আদেশ দেয় সেন্সর বোর্ড। সব মিলিয়ে প্রায় ছবির প্রায় দশ মিনিট ফেলে দেওয়া হয়েছে।
ছবির প্রথমার্ধে নারীদের প্রতি অসম্মান করে শব্দ প্রয়োগ করা হয়েছে। যা ভালভাবে নেয়নি সেন্সর। ওই স্থলে অন্য শব্দ প্রয়োগের নির্দেশের পাশাপাশি ধর্মীয় ও কুসংস্কার–সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে বিজ্ঞপ্তি যোগ করার নির্দেশ দেওয়া হয়।
সেন্সরের কাঁচি থেকে রেহাই পায়নি ছবির গানও। ‘ও সুন্দরী’ গানের একটি দৃশ্য সম্পূর্ণ বাদ এবং ‘ওরে ও সাওয়ারিয়া’ গানের ২৭ সেকেন্ড ফেলে দেওয়া হয়েছে। গেল ২ এপ্রিল পরিবর্তনের জায়গাগুলো সনাক্ত করে দেয় সেন্সর সার্টিফিকেট।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন