শেরপুর     শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

উত্তর আমেরিকায় ৫৮ প্রেক্ষাগৃহে ‘দম’

উত্তর আমেরিকায় ৫৮ প্রেক্ষাগৃহে ‘দম’
সংগৃহিত ছবি

যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ঈদে মুক্তি পাওয়া আফরান নিশোর সিনেমা ‘দম’। প্রবাসীদের প্রবল চাহিদার মুখে দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকার ৫৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটির শো হতে যাচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) থেকে নতুন এই শিডিউল কার্যকর হবে বলে জানা গেছে। 

রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। মুক্তির মাত্র এক সপ্তাহ পার হতেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে সাতটি হল বাড়িয়ে মোট ৫৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন পরিবেশকরা।

সিনেমাটির মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রবাসী দর্শকদের ভালোবাসা দেখে অভিভূত এই নির্মাতা। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার মাধ্যমে বাংলাদেশিদের বিজয়ের গল্প বলা সম্ভব। বলেন, আমিও অনেকদিন পর নির্মাণে ফিরলাম। এই ফেরাটা বাংলাদেশের বা বাংলাদেশিদের বিজয়ের গল্প বলার মাধ্যমে হওয়াটাই তৃপ্তির বলে মনে হয়েছে আমার।

নির্মাতা আরও বলেন, বিদেশের মাটিতে যে বিপুল সাড়া পেয়েছি, তাতে আমার মনে হচ্ছে ‘দম’ জিতে গেছে। 

এসভিএফ আলফা-আই ও চরকি প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

উত্তর আমেরিকায় ৫৮ প্রেক্ষাগৃহে ‘দম’

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত