শেরপুর     বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুর সরকারি কলেজে বাঁধন-এর নয়া আহ্বায়ক কমিটি গঠন

স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন -এর শেরপুর সরকারি কলেজ শাখার নয়া  আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  ২১ সদস্য বিশিষ্ট এই সংগঠনটি বিভাগীয় জোন-০১ এর অধীনে পরিচালিত হচ্ছে।

গেল ১৭ এপ্রিল ঘোষিত এ নবগঠিত কমিটিতে ফয়সাল আহমেদকে আহ্বায়ক, ছাবিকুন নাহার ইতিমণি ও ইব্রাহিম খলিলকে যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল হাসান বিদ্যুৎকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুশফিয়া জান্নাত আরিফা, আহসান হাবিব, মামুন ইসলাম, শাহিনুর ইসলাম, মুস্তাকিম ইসলাম হৃদয়, মিম, কেয়া রাণী দেবনাথ, ইয়ামিন, আঃ রেজ্জাক গাজী, রেহেনা রুমী, আক্তার গাজী, নিপা দে, কাহানা আক্তার শান্তা, স্বপ্ন, আফসানা আক্তার আশিকা, শাহিদুল ইসলাম সৌরভ এবং শাহরিয়ার সাদিক সায়ান।

নবনির্বাচিত আহ্বায়ক ফয়সাল আহমেদ বলেন, নতুন এই কমিটির মাধ্যমে নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ব্লাড গ্রুপিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। কলেজের প্রতিটি বিভাগ থেকে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী ডোনার নেটওয়ার্ক গড়ে তোলার কথাও জানান তিনি, যাতে রক্তের অভাবে কোনো রোগীকে কষ্ট পেতে না হয়।

কমিটির সদস্যরা জানান, রক্তদানকে মানবিক আন্দোলন হিসেবে ছড়িয়ে দিতে এবং জরুরি সময়ে রোগীদের পাশে দাঁড়াতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, বাঁধন দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে নিরাপদ রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শেরপুর সরকারি কলেজে বাঁধন-এর নয়া আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন -এর শেরপুর সরকারি কলেজ শাখার নয়া  আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  ২১ সদস্য বিশিষ্ট এই সংগঠনটি বিভাগীয় জোন-০১ এর অধীনে পরিচালিত হচ্ছে।

গেল ১৭ এপ্রিল ঘোষিত এ নবগঠিত কমিটিতে ফয়সাল আহমেদকে আহ্বায়ক, ছাবিকুন নাহার ইতিমণি ও ইব্রাহিম খলিলকে যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল হাসান বিদ্যুৎকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুশফিয়া জান্নাত আরিফা, আহসান হাবিব, মামুন ইসলাম, শাহিনুর ইসলাম, মুস্তাকিম ইসলাম হৃদয়, মিম, কেয়া রাণী দেবনাথ, ইয়ামিন, আঃ রেজ্জাক গাজী, রেহেনা রুমী, আক্তার গাজী, নিপা দে, কাহানা আক্তার শান্তা, স্বপ্ন, আফসানা আক্তার আশিকা, শাহিদুল ইসলাম সৌরভ এবং শাহরিয়ার সাদিক সায়ান।

নবনির্বাচিত আহ্বায়ক ফয়সাল আহমেদ বলেন, নতুন এই কমিটির মাধ্যমে নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ব্লাড গ্রুপিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। কলেজের প্রতিটি বিভাগ থেকে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী ডোনার নেটওয়ার্ক গড়ে তোলার কথাও জানান তিনি, যাতে রক্তের অভাবে কোনো রোগীকে কষ্ট পেতে না হয়।

কমিটির সদস্যরা জানান, রক্তদানকে মানবিক আন্দোলন হিসেবে ছড়িয়ে দিতে এবং জরুরি সময়ে রোগীদের পাশে দাঁড়াতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, বাঁধন দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে নিরাপদ রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত